সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি মামুন, সম্পাদক অশেষ

সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৫/০৮/২০২৬ ২৩:৩১:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে বসবাসরত শাল্লা উপজেলার বাসিন্দাদের সামাজিক ও মানবিক সংগঠন ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য ২৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও ১৫ সদস্যের উপদেষ্টা মণ্ডলী অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে এডভোকেট মামুন অর রশীদকে সভাপতি এবং অশেষ তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


​মঙ্গলবার (২৫ আগস্ট) সমিতির সভাপতি এডভোকেট মামুন অর রশীদ ও সাধারণ সম্পাদক অশেষ তালুকদার যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন।


​সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত করতে ২৮ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থান পেয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।


​কার্যনির্বাহী কমিটির মধ্যে রয়েছেন ​সভাপতি এডভোকেট মামুন অর রশীদ, ​সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. রফিকুল ইসলাম, ​সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন তালুকদার, সুমিত কান্তি সিংহ ও দিলীপ কুমার দাশ, ​সাধারণ সম্পাদক অশেষ তালুকদার, ​যুগ্ম সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শিহাব, ​সহ-সাধারণ সম্পাদক অসীম দাস রায় (সাজু), ​সাংগঠনিক সম্পাদক আনিসুল হক চৌধুরী (মুন),​সহ-সাংগঠনিক সম্পাদক সুকান্ত তালুকদার ও রুপম দাস, ​অর্থ সম্পাদক টিটু কুমার দাশ, ​সহ-অর্থ সম্পাদক প্রিতেশ দাশ, ​দপ্তর সম্পাদক উৎপল সরকার, ​প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ দাস, ​সমাজকল্যাণ সম্পাদক অনন্ত চক্রবর্তী, ​আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, ​তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. রুবেল মিয়া, ​শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. মিজাজুল হক, ​ক্রীড়া সম্পাদক প্রিয়তোষ বৈষ্ণব, ​মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা চৌধুরী, ​গ্রন্থাগার সম্পাদক সারোয়ার আহমেদ, ​কার্যনির্বাহী সদস্য মো. সুয়েব চৌধুরী, প্রনয় দাস, রাখু চৌধুরী, দেবব্রত মজুমদার ও সুজিত সমাজপতি।


​একই সাথে সংগঠনের সুচারু পরিচালনা ও দিকনির্দেশনার জন্য ১৫ সদস্যের একটি অভিজ্ঞ উপদেষ্টা মণ্ডলী অনুমোদন করা হয়েছে।


মো. সোলেমান মিয়া, জ্যোতি প্রসাদ চৌধুরী রানা, চিন্তা হরন চৌধুরী, এ.ডি.এম রুহুল আমীন, সজল কান্তি দাশ, রানা রঞ্জন তালুকদার, রজত কান্তি রায়, এডভোকেট দীপু রঞ্জন দাস, পল্লব হোম দাস, তাপস রঞ্জন তালুকদার, পুলক চৌধুরী, মো. মালু মিয়া, সসীম সিংহ, বিবেকানন্দ দাস রান্টু এবং কৃপাময় সরকার।


​উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’ সুনামগঞ্জে বসবাসরত শাল্লাবাসীদের পারস্পরিক ঐক্য, সহমর্মিতা ও নানা সামাজিক-মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কল্যাণমুখী ও সেবামূলক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল হবে।

প্রীতম দাস / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad