তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণে অভিযুক্ত সেই যুবক আটক
সুনামগঞ্জের তাহিরপুরে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাহিরপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ সাকিনস্থ বারেকটিলা এলাকার ফুটবল মাঠের পশ্চিম পাশে বড়গোপ শিশু শিক্ষা নিকেতনের পশ্চিম পাশের জঙ্গলে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই নারীকে জোরপূর্বক ধর্ষণের সময় স্থানীয়রা সাইদুল ইসলামকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, একই অভিযানে জিআর পরোয়ানামূলে একজন, সিআর পরোয়ানামূলে একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এর অফিসিয়াল ফেইসবুক ওয়ালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার
মন্তব্য করুন: