হবিগঞ্জে এসকাফ সিরাপ ও গাঁজাসহ নারী গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তার সহযোগী আরও একজন পালিয়ে যায়।
র্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৩টা ১৫ মিনিটের দিকে মাধবপুর উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালায়। এর আগে রাত ২টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার তথ্য পায় র্যাব।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বসতঘরের খাটের নিচে রাখা দুটি পাটের বস্তায় তল্লাশি চালিয়ে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার ফাতেমা বেগম রসুলপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। তার বাবার নাম আবুল কাশেম এবং মায়ের নাম পুতুল বেগম।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা বেগম জানান, তিনি ও পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯ জানায়, গ্রেফতার নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতার নারী ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
রাজীব দেব রায় রাজু/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: