সুনামগঞ্জে কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ, আটক ২

সুনামগঞ্জে কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ, আটক ২

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/০৮/২০২৬ ১৭:৪১:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় ফুচকা এবং এটি পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় ঘটনার সাথে জড়িত দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ বাজার সংলগ্ন বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে এ বিশেষ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাট (বেতুয়া বাড়ী সড়ক) এলাকার আরিফ শেখ (৩৪) এবং একই থানা এলাকার জিহাদ ফকির (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল এবং বিশ্বম্ভরপুর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল ফরিদ মিয়া, দীপক মুন্ডা ও মোশারফ হোসেন।

অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা ৩৮৫০ কেজি ফুচকা উদ্ধার করা হয়, যা ১১০টি প্লাস্টিকের বস্তায় (প্রতি বস্তায় প্রায় ৩৫ কেজি) কাভার্ডভ্যানটিতে পরিবহন করা হচ্ছিল। এ সময় পুলিশ ফুচকাসহ পরিবহনকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করে এবং দুইজনকে হাতেনাতে আটক করে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad