শাল্লা উপজেলা প্রেসক্লাবের কার্যালয় ও কনফারেন্স রুম উদ্বোধন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে ‘শাল্লা উপজেলা প্রেসক্লাব’-এর কার্যালয় ও কনফারেন্স রুম শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দৈনিক এদিন পত্রিকার প্রতিনিধি শান্ত কুমার তালুকদারের সভাপতিত্বে এবং কালের কণ্ঠের প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান সূচির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো. দিলুয়ার হোসেন।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই ও আব্দুল করিম (মাস্টার), আহ্বায়ক কমিটির সদস্য ডা. ওসমান গণি, বিএনপি নেতা আবুল কালাম, জিয়া মঞ্চের সদস্য শান্তু মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন (সাগর) এবং উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমেদ ও মো. রুমান আহমেদ।
এদিকে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন চৌধুরীর পক্ষ থেকে শাল্লা উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "শাল্লায় সাংবাদিকদের জন্য নির্দিষ্ট বসার ও কাজের স্থান তৈরি হওয়ায় সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সাংবাদিকরা সোচ্চার থাকবেন—এমনটাই প্রত্যাশা।"
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: