সুনামগঞ্জে ভোজ্যতেলে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

সুনামগঞ্জে ভোজ্যতেলে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/০৮/২০২৬ ২০:৪২:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধের লক্ষ্যে সুনামগঞ্জে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা ক্যাবের সভাপতি মো. একলাছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুল রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ক্যাবের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান।

সভায় বক্তারা জানান, ভোজ্যতেল সংরক্ষণে অনিরাপদ ড্রামের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। এ বিষয়ে প্রশাসনিক নজরদারির পাশাপাশি ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সর্বসাধারণের সম্মিলিত সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার ইশরাত আজম ঈশিতা। বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেন অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী ও কনসালটেন্ট মুশতাক হাসান মুহা. ইফতিখার। এছাড়া বক্তব্য দেন জেলা ক্যাবের সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, সদস্য মো. সেরুজ্জামান ও এমদাদুল হক শাহজাহান প্রমুখ।

লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad