আনোয়ার সভাপতি, সম্পাদক জহির
লাফার্জহোলসিম শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
সুনামগঞ্জের ছাতকে দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তালুকদার আনোয়ার মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে মো. জহির উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।
আজ রবিবার (৩০ আগস্ট) ছাতকস্থ লাফার্জহোলসিম প্ল্যান্টে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপ-পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আল আমিন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৯টি পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী তালুকদার আনোয়ার মাহমুদ পেয়েছেন ৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম লুৎফুল আলম পেয়েছেন ২২ ভোট। সহ-সভাপতি: ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. শাখাওয়াত খান। প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল ইসলাম পেয়েছেন ২৮ ভোট। সাধারণ সম্পাদক: বিজয়ী মো. জহির উদ্দিন আহমেদ পেয়েছেন ৯২ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ১৮ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক: ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। প্রতিদ্বন্দ্বী মো. আলী হোসেন সৈয়দ পেয়েছেন ২০ ভোট। সাংগঠনিক সম্পাদক: ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সাফাতুর রহমান চৌধুরী। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হানিফ পেয়েছেন ২৫ ভোট। অর্থ সম্পাদক: ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মোমতাজুর রহমান খান। প্রতিদ্বন্দ্বী মো. ছালেক মিয়া ২৪ ভোট ও লুৎফর রহমান ৫ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক: বিজয়ী মো. হাবিবুর রহমান পেয়েছেন ৮৪ ভোট। প্রতিদ্বন্দ্বী মো. গিয়াস উদ্দিন পেয়েছেন ২৭ ভোট। প্রচার সম্পাদক: ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আবু ইউসুফ। প্রতিদ্বন্দ্বী মো. কামাল হোসেন পেয়েছেন ৩১ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. হেলাল আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. শাহ আলম পেয়েছেন ২৫ ভোট।
সুজন তালুকদার / নীরব চাকলাদার
মন্তব্য করুন: