হাওর ও নদী রক্ষা আন্দোলনের ছাতক উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

হাওর ও নদী রক্ষা আন্দোলনের ছাতক উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

৩০/০৮/২০২৬ ২৩:৪৫:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাওর ও নদী রক্ষা আন্দোলনের ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সম্মেলন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে আব্দুর রহমানকে আহ্বায়ক, জামিল হোসেন, দিলোয়ার হোসেন ও উজ্জীবক সুজন তালুকদারকে যুগ্ম আহ্বায়ক এবং রাজিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ১০ অক্টোবর ২০২৬, শনিবার হাওর ও নদী রক্ষা আন্দোলনের ছাতক উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সম্মেলনের মাধ্যমে ছাতক উপজেলায় হাওর, নদী ও পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সংগঠনকে সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সক্রিয় ও দায়িত্বশীল কর্মী সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। সংগঠনের পক্ষ থেকে পূর্বে গঠিত ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির সকল দায়িত্বশীলকে সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি সামাজিক ও পরিবেশগত কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হতে আগ্রহী স্বেচ্ছাসেবীদেরও সংগঠনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭১৯-১৯২২৮৯

সুজন তালুকদার / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad