সুনামগঞ্জে সাড়ে তিন কোটি টাকার শাড়ী আটক

সুনামগঞ্জে সাড়ে তিন কোটি টাকার শাড়ী আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩১/০৮/২০২৬ ১২:৫৪:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করা হয়েছে।   ৩১ আগস্ট  ভোরে  সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শান্তিগঞ্জ উপজেলাধীন শান্তিগঞ্জ এলাকায় ১টি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি কাভার্ড ভ্যানসহ ২৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি আটক করে, যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য-৩,৫৮,১৯,০০০/- (তিন কোটি আটান্ন লক্ষ ঊনিশ হাজার) টাকা।

 উক্ত অভিযানে  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মেহেদী হাসান রিদয়  এবং বিজিডিও-৩২৩ সহকারী পরিচালক মোঃ সেলিম রানা, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সাথে ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহন করে।

এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)  লে কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় শাড়ী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লতিফুর রহমান রাজু/রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad