সাধারণ আলেম সমাজের ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

সাধারণ আলেম সমাজের ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

৩১/০৮/২০২৬ ২১:০৬:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাধারণ আলেম সমাজের ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের জেলা কমিটির অনুমোদনে আগামী তিন মাসের জন্য ৪৩ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক  আল-আমিন রহমানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এম জিয়াউর রহমানের নাম উল্লেখ রয়েছে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক  সিদ্দিকুর রহমান, সাদিকুর রহমান, আফজাল হোসাইন, সানোয়ার আহমেদ, নাসিম আহমেদ ও শাহেদুর আহমেদ টিপুসহ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সদস্য সচিব  মির্জা সাজিদুর রহমান মামুন, যুগ্ম সদস্য সচিব হোসাইন আহমেদ, সালমান আহমেদ ও আব্দুল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক  কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুশফিক আল মাছরুর, যুগ্ম  ইমরান আবির এবং সহ-যুগ্ম নুরুল ইসলাম মুমানি ও জামিল আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা কমিটির আহ্বায়ক মিসবাহুর রাহমান শামিম ও সদস্য সচিব আবু সাঈদের অনুমোদনে কমিটিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সুজন তালুকদার / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad