“কথা নয়, আমরা কাজের মাধ্যমে দিরাই-শাল্লার চিত্র বদলে দেব”: নাছির চৌধুরী
জনগণের প্রত্যাশা অনুযায়ী দিরাই-শাল্লা অঞ্চলে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী। সরকারের সার্বিক জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন--কথা নয়, আমরা কাজের মাধ্যমে দিরাই-শাল্লার চিত্র বদলে দেব।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠন আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য নাছির চৌধুরী সরকারের নানামুখী ইতিবাচক পদক্ষেপ ও অতীত উন্নয়নের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও স্বাবলম্বী সমাজ গঠনে মূল ভিত্তি স্থাপন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুশাসনের মাধ্যমে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন।
তিনি আরও বলেন, এলাকার মানুষ প্রতিনিধি নির্বাচিত করেছেন উন্নয়ন ও অগ্রগতির মুখ দেখতে। জনগণের এই আমানত রক্ষা করে দিরাই-শাল্লাকে একটি আধুনিক, উন্নত ও কর্মসংস্থানমুখী অঞ্চলে পরিণত করতে কাজ শুরু হয়েছে।
এর আগে সকাল ১১টায় দিরাই স্থানীয় বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগানবাড়িতে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং ছাব্বির মিয়া ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, মো. কবির মিয়া, নুরুল হক তালুকদার ও আবু সাইদ চৌধুরী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, এমপি পত্নী পারভীন আক্তার, সিলেট জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য রজব আলী, সামসুল আলম তালুকদার, সুহেল মিয়া, রঞ্জু চৌধুরী, সামসুল আলম সুভাষ, বিএনপি নেতা জালাল মিয়া, আল মরিয়াদ তনয়, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ, পৌর কৃষক দলের আহ্বায়ক মুজিবুর রহমান, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, জুনায়েদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সজিব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক জামিল আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সুমন রহমান / মীর্জা ইকবাল
মন্তব্য করুন: