ইউপি নির্বাচন সামনে রেখে দোয়ারাবাজারে দোহালিয়ায় শাহ সাব্বির এর মতবিনিময়

ইউপি নির্বাচন সামনে রেখে দোয়ারাবাজারে দোহালিয়ায় শাহ সাব্বির এর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০১/০৯/২০২৬ ২৩:৩৩:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২নং ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ সাব্বির বাবু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ এশা দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুন পাড়া এলাকার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পয়েন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা সঞ্চালনা করেন আতিকুর রহমান আতিক এবং সভাপতিত্ব করেন শফিকুর রহমান সুকন। শাহ সাব্বির বাবু পানাইল নতুন পাড়ার স্থানীয় বাসিন্দা মোঃ আবুল খায়েরের ছেলে।

মতবিনিময় সভায় ২নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার ভোটার ও স্থানীয়রা দোহালিয়া ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি ও মানুষের কল্যাণে আগামী দিনে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

স্থানীয়দের কয়েকজন জানান, শাহ সাব্বির বাবু দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় সহযোগিতা ও অনুদান দেওয়ারও নজির রয়েছে বলে তারা দাবি করেন।

এ সময় স্থানীয়দের কেউ কেউ তাকে সমাজসেবক ও মানবিক ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি দোহালিয়া ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ২নং ওয়ার্ডের ভোটাররা উপস্থিত ছিলেন।

মাসুদ রানা সোহাগ / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad