কলিম উদ্দিন আহমেদ মিলনকে বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায়

কলিম উদ্দিন আহমেদ মিলনকে বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৩/০৯/২০২৬ ০৩:৩০:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এক যৌথ অভিনন্দন বার্তায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, শামছুল হক নমু, মো. ফারুক আহমদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ শিপলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ও হাজী আব্দুল বারীসহ নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।

অভিনন্দন জানিয়েছেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুলসহ নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছায়াদুজ্জামান, আতাউর রহমান এমরান, ফয়জুর রহমান, মতিউর রহমান, কয়েছ আহমদ, অ্যাডভোকেট আব্দুল কাহহার, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, তানিমুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর আলম, রাসেল তালুকদার, শফি উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন মিয়া তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, দোয়ারাবাজার উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফরিদ উদ্দিন ও যুবদলের আহ্বায়ক মাধব রায় অভিনন্দন জানিয়েছেন।

এদিকে ছাতক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আব্দুস সামাদ, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান, চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুশিয়ার আলী, নোয়ারাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইমতিয়াজ আলী, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ মাস্টারসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দও তাকে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া দোলারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হক, চরমহল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আহমদ, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোনামিয়া, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান, ছাতক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির আহমদ মধু, ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ ও দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাবসহ ছাতক উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।

এদিকে কলিম উদ্দিন আহমেদ মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সহ-সভাপতি বদর উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

তারা আশা প্রকাশ করেন, গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের মাধ্যমে কলিম উদ্দিন আহমেদ মিলন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবেন এবং এলাকার মানুষের কল্যাণে আরও অবদান রাখবেন।

সুজন তালুকদার/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad