বাঁধনের ওপর হামলা: বাচ্চার কান্নায় ক্ষুব্ধ পরীমনি

বাঁধনের ওপর হামলা: বাচ্চার কান্নায় ক্ষুব্ধ পরীমনি

প্রথম ডেস্ক

০৮/০৯/২০২৬ ১৪:১২:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বাঁধনের ওপর হামলার ঘটনার একটি ভিডিও বা পোস্টের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভের কথা জানান তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কু.. বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।

এরপর তিনি আরও লেখেন, ‘এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।

এর আগে, একটি টিভি চ্যানেলের ফেসবুক পোস্টে দাবি করা হয়, ইতালির ভেনিসে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন আজমেরী হক বাঁধন। এই পোস্ট শেয়ার করে কথাগুলো লেখেন পরীমণি।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad