কুলাউড়ায় শ্রেণিকক্ষে ছাত্রীর মাথার ওপর খুলে পড়ল সিলিং ফ্যান
Led Bottom Ad

কুলাউড়ায় শ্রেণিকক্ষে ছাত্রীর মাথার ওপর খুলে পড়ল সিলিং ফ্যান

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

২৪/০৮/২০২৫ ১৪:৩২:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার অগ্রণী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক ছাত্রী আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটেছে। আহত ছাত্রীর নাম আফরোজা আক্তার (১৪)। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। 


বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ মুঠোফোনে বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে তিনি বিদ্যালয় ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অষ্টম শ্রেণির গণিত বিষয়ে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে কক্ষের একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ছুটে নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফ্যানের ব্লেডে শিক্ষার্থী আফরোজার নাকে আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।


কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদ বলেন, শিক্ষার্থীর নাকের কিছু স্থান কেটে গেছে। সেখানে তিনটি সেলাই লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী বলেন, ফ্যানের নাট-বোল্টু ক্ষয়ে অথবা ঢিলা হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। তারা ভবনের সব ফ্যান পরীক্ষা করাবেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad