শেখ হাসিনার জন্মদিনে আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণকালে নারীসহ গ্রেপ্তার ৭

শেখ হাসিনার জন্মদিনে আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণকালে নারীসহ গ্রেপ্তার ৭

প্রথম ডেস্ক

২৮/০৯/২০২৬ ১৪:৫০:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপনে বয়স্ক আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করতে গিয়ে চট্টগ্রামে তিন নারীসহ সাতজন গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার সবাই নির্বাহী আদেশে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাতজন হলেন আসিফ মাহমুদ, সুফিয়া বেগম, শারমিন আক্তার, মোহাম্মদ সানি, হাবিবুর রহমান, শারমিন বেগম ও নুরুল হাকিম।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছাত্রলীগ কর্মীদের উদ্যোগে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং কেক কাটা কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে তারা পাঁচলাইশ এলাকায় কেক কাটেন। পরে বায়েজিদের শীতল ঝরনা এলাকার একটি বয়স্ক আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করেন। সেখান থেকে বের হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটিতে ওই সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


পূজা বাড়াইক/ প্রসি=২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad