আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

প্রথম ডেস্ক

২৮/০৯/২০২৬ ১৯:৪৬:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর জালালাবাদস্থ আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মোঃ জিয়াউল হক বলেন, বর্তমান প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দেবে। তাদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ থাকলে শিক্ষাব্যবস্থা আরও সমৃদ্ধ হবে।

কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন, কিন্ডারগার্টেন শাখার সহকারি শিক্ষক আশরাফুল হক আনোয়ারী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রেণিশিক্ষক ও অর্থনীতির প্রভাষক আব্দুল মুমিন, ইংরেজি প্রভাষক (খণ্ডকালীন) আবদুল কাদির জীবন, সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান ও আব্দুর রকিব মানিক, কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আব্দুস শহীদ তুমেল।

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, কলেজজীবন ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ সময়। উচ্চশিক্ষার প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা তৈরি করাও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ।

এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী, সকল শিক্ষার্থী এবং নবাগত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের কলেজের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

এ কে জীবন/ প্রসি ২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad