লালদীঘির পাড় পরিদর্শনে জেলা প্রশাসক: হকার শেড নির্মাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস

লালদীঘির পাড় পরিদর্শনে জেলা প্রশাসক: হকার শেড নির্মাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/০৯/২০২৬ ১৮:৪৬:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর লালদীঘির পাড় হকার মার্কেট পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি হকারদের বিভিন্ন সমস্যা ও দুর্দশার কথা শোনেন এবং তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, হকারদের দুর্দশা কীভাবে লাঘব করা যায়, সে বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হকারদের চলাচলের রাস্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

হকার মার্কেটের দোকানগুলোকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে অ্যাঙ্গেল দিয়ে শেড নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। এতে হকারদের ব্যবসা পরিচালনায় সুবিধা হবে এবং ক্রেতাদের জন্যও পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ নাসিম হোসেন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, মহানগর হকার দলের সভাপতি খোকন ইসলাম এবং সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন একরাম, মো. গেদু, মো. কিতাব আলী, মো. সোহেল, মো. হাশিম হোসেন, মুন্না মিয়া, দিপু, ইমন, মাফার উদ্দিন, ইকবালসহ সর্বস্তরের হকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা।

হকাররা জেলা প্রশাসকের এই পরিদর্শন ও আশ্বাসকে স্বাগত জানিয়ে দ্রুত সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান এবং শেড নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad