ইয়ামাল ঝড়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল স্পেন

ইয়ামাল ঝড়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল স্পেন

প্রথম ডেস্ক

৩০/০৯/২০২৬ ১০:৪১:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​উয়েফা নেশনস লিগে ৪-১ গোলের বড় ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারাল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচে লামিনে ইয়ামালের জোড়া গোল ও এক অ্যাসিস্টে সহজ জয় তু স্পেন। সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচে লামিনে ইয়ামালের জোড়া গোল ও এক অ্যাসিস্টে সহজ জয় তুলে নিয়েছে স্প্যানিশরা।​খেলার শুরুর কেবল দুই মিনিট পার হতেই গোলের দেখা পান ১৯ বছর বয়সী বার্সেলোনা তারকা ইয়ামাল।

অ্যালেক্স বায়েনা ও ফারমিন লোপেজের সমন্বয়ে গড়ে ওঠা আক্রমণ থেকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।​ম্যাচের ২৮তম মিনিটে অবশ্য ইভান পেরিসিচের সহায়তায় জোরালো হেডে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ডিওন ড্রেনা বেলজো।

তবে সমতার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি স্পেন। ঠিক তিন মিনিট পর ম্যাচের ৩১তম মিনিটে ইয়ামালের মাপা ক্রস থেকে হেডে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ২৩ বছর বয়সী ডিফেন্ডার মার্ক পিউবিল।

জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম আন্তর্জাতিক গোল। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্প্যানিশরা।​দ্বিতীয়ার্ধেও স্পেনের আক্রমণের ধার বজায় থাকে। ৬৩তম মিনিটে মিডফিল্ডার পেদ্রির পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ইয়ামাল। স্পেনের জাতীয় দলের হয়ে ৩৫ ম্যাচে এটি তার ১০ম।

​ম্যাচের ৮৯তম মিনিটে বদলি হিসেবে নামা নিকো উইলিয়ামস মিকেল মেরিনোর পাস ধরে ক্রোয়াট রক্ষণভাগকে পরাস্ত করে চতুর্থ গোলটি করেন। ফলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয় স্পেনের।

​পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখে স্প্যানিশরা মোট ৭টি অন-টার্গেট শট নেয়, যার বিপরীতে সফরকারী ক্রোয়েশিয়া মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল। এই জয়ের মাধ্যমে টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড বজায় রাখল রেকর্ড গড়া স্পেন দল।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad