এক সময় গরিব ছেলে পছন্দ ছিল : প্রভা

এক সময় গরিব ছেলে পছন্দ ছিল : প্রভা

প্রথম ডেস্ক

৩০/০৯/২০২৬ ১২:০৬:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পর্দায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই সরব এই অভিনেত্রী। এরই মধ্যে এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়কার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। জানিয়েছেন, একসময় তার পছন্দ ছিল গরিব ছেলে।

পডকাস্টে নিজের পছন্দের কথা বলতে গিয়ে সাদিয়া জাহান প্রভা বলেন, “আমার গরিব ছেলে পছন্দ ছিল এক সময়। কেউ যদি এসে অভাবের কথা বলত, ‘না খেয়ে ছিলাম’, ‘কষ্টে বড় হয়েছি’, ‘বাবা-ভাই-বোনকে এভাবে মানুষ করেছি’—তখন ভালো লাগত। কিন্তু পরে বুঝেছি, এভাবে মিথ্যা কথা বলে যারা দরদ দেখায়, তারা আরও বেশি দুষ্টু হয়।”

নিজের স্বভাব ও ব্যক্তিত্বের পরিবর্তনের বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি বেশ আহ্লাদী ছিলাম। এরকম একটা সময় ছিল, ঠিকভাবে কথা বলতে পারতাম না। এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম; কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি- আমার বন্ধুদের বাবা-মার অবধি আদর করত, সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

এদিকে, অভিনয়ে অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে প্রভার। কিছুদিন আগে নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া, ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমা রয়েছে প্রভার হাতে। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad