নবীগঞ্জ হাসপাতালের সামনে ময়লা, ভোগান্তিতে রোগী ও পথচারীরা

নবীগঞ্জ হাসপাতালের সামনে ময়লা, ভোগান্তিতে রোগী ও পথচারীরা

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

৩০/০৯/২০২৬ ১৩:৪৭:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান শর্ত পরিচ্ছন্ন পরিবেশ। অথচ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরে জমে উঠছে দুর্গন্ধ ছড়ানো ময়লা-আবর্জনার ভাগাড়। বর্জ্য পচে সৃষ্টি হওয়া অসহনীয় দুর্গন্ধে তীব্র স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন ও সাধারণ পথচারীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর)  দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকের ঠিক বিপরীত পাশেই বিশাল বর্জ্যের স্তূপ গড়ে উঠেছে। সম্প্রতি বৃষ্টির পানিতে পচে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। সেই সঙ্গে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ছড়াচ্ছে সংক্রামক ব্যাধির আতঙ্ক।

নবীগঞ্জ-হবিগঞ্জ প্রধান আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত এই স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশেই রয়েছে সিএনজি ও বাস স্ট্যান্ড, ফার্মেসি, বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। ফলে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীসহ হাজার হাজার মানুষকে নাকে রুমাল বা হাত চেপে এই পথ অতিক্রম করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুর এলাকার বর্জ্য অপসারণ ও নির্দিষ্ট স্থানে তা ফেলার সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় দিনের পর দিন সড়ক ঘেঁষে এই ময়লার স্তূপ বড় হচ্ছে। হাসপাতালের মতো স্পর্শকাতর জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে প্রশাসনের এমন উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, স্বাস্থ্যসেবার আশার দুয়ার যদি দুর্গন্ধে আচ্ছন্ন থাকে, তবে তা চরম ভোগান্তির বিষয়। অনতিবিলম্বে এই বর্জ্যের স্তূপ অপসারণ করে স্থায়ী ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad