ছাতকে ৭৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৮ বোতল বিদেশি মদসহ কেনু মিয়া ওরফে বকুল (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৪ আগস্ট রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সিংগুয়া বটেরখাল নদীর পূর্বপাড়ে মেসার্স ইকবাল স-মিলের সামনে অভিযান চালায়। এ সময় দিঘলী রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে কেনু মিয়াকে আটক করা হয়।
তল্লাশিতে তার কাছ থেকে Mc Dowells No-1 Luxury ব্র্যান্ডের ২৮ বোতল এবং Officer’s Choice ব্র্যান্ডের ৫০ বোতলসহ মোট ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৩ হাজার টাকা।
এ ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় মামলা (নং-২২, তাং-২৪/০৮/২০২৫) দায়ের করেছেন। গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: