দুর্গার আগমনী আবহে পূজা চেরীর সাজে মুগ্ধ ভক্তরা

দুর্গার আগমনী আবহে পূজা চেরীর সাজে মুগ্ধ ভক্তরা

প্রথম ডেস্ক

০১/১০/২০২৬ ১৭:০০:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দুর্গাপূজার আবহ শুরু হওয়ার আগেই শারদীয় সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। দুর্গা প্রতিমার সামনে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে দেবী দুর্গার মহিমা ও নারীশক্তি নিয়ে আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি।

অফ-হোয়াইট শাড়ি ও সবুজ ব্লাউজে বাঙালিয়ানার সাজে ধরা দিয়েছেন পূজা চেরী। দুর্গা প্রতিমার সামনে তোলা ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়ার পর তার এই রূপ ও বার্তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশংসা দেখা যায়।

ছবির ক্যাপশনে দেবী দুর্গা ও নারীর অন্তর্নিহিত শক্তির কথা তুলে ধরে পূজা চেরী লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি- যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে! অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’

পূজা চেরীর পোস্টের মন্তব্যঘরে ভক্ত-অনুরাগীরা তাকে শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসা প্রকাশ করেছেন। কেউ কেউ তাকে ‘দেবী’ আখ্যা দিয়েছেন, আবার অনেকে ‘জয় মা দুর্গা’ ধ্বনি দিয়ে আগাম পূজার শুভেচ্ছা জানিয়েছেন।

তার চোখজুড়ানো রূপের পাশাপাশি অর্থবহ বার্তাটিও নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad