শ্রীমঙ্গলে দুইটি একনলা বন্দুক উদ্ধার

শ্রীমঙ্গলে দুইটি একনলা বন্দুক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০১/১০/২০২৬ ২০:৪২:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুইটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ কুরমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৮৬/এম থেকে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় বিশেষ টহল দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি একনলা বন্দুক উদ্ধার করে।

অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রগুলো কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শাহিন আহমেদ / প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad