ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব

প্রথম ডেস্ক

০৩/১০/২০২৬ ১৬:১৮:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, প্রতিদিন অন্তত ১০ মিনিট নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কারের কাজে ব্যয় করা হলে সম্মিলিত উদ্যোগে ঢাকাকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মুগদায় মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক সমাবেশে তিনি এ কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতি শনিবার সিটি করপোরেশনের ‘ক্লিনিং ডে’ হিসেবে পালন করা হচ্ছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি সংস্থা বা সিটি করপোরেশনের ওপর নির্ভর করলে হবে না। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।

মুগদা হাসপাতালের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার ডেঙ্গু আক্রান্ত রোগীদের একটি বড় অংশ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রী মুগদা হাসপাতালকে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ঢাকার মানুষের ডেঙ্গু চিকিৎসার দায়িত্ব দিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি নর্দমা পরিষ্কার ও নগরবাসীর জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসক রাতদিন কাজ করছেন। একইভাবে নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।

সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad