মিষ্টির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বড় সতর্কবার্তা: তথ্যমন্ত্রী

মিষ্টির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বড় সতর্কবার্তা: তথ্যমন্ত্রী

প্রথম ডেস্ক

০৩/১০/২০২৬ ১৩:০৭:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সরকারের নাম ভাঙিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল, চাঁদাবাজি বা অপকর্মে জড়িতদের জন্য এ সিদ্ধান্ত বড় সতর্কবার্তা।

শুক্রবার (২ অক্টোবর) একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্নভাবে যারা সরকারের নাম ব্যবহার করে দেশের ও দলের ক্ষতি করছেন, প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত তাদের জন্য সতর্কবার্তা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজ, খালেদা জিয়ার ত্যাগ এবং তারেক রহমানের দেখানো স্বপ্নের প্রতি আস্থা রেখে মানুষ তাদের ভোট দিয়েছে। তাই ব্যক্তিগতভাবে কারও স্বার্থ রক্ষা, চাঁদাবাজি বা অপকর্মের দায় সরকার বা দল নেবে না।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘিরে সম্প্রতি আলোচনায় আসেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

ওই ঘটনার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।

মিরপুরের স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিক পর্যায়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে আসে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad