আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

প্রথম ডেস্ক

০৩/১০/২০২৬ ১১:৪৮:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামীলীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শুক্রবার (০২ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি পুরোনো ঘটনা। এই হয়রানি বন্ধে সরকার কে উদ্যোগ নিতে হবে। গত বৃহস্পতিবার বিমানবন্দরে জামায়াত নেতা আখতারুজ্জামান যে আচরণ করেছেন সেটা প্রতিবাদের কোন ভাষা হতে পারে না। তার আচরণ ছিলো খুবই উগ্র যা কোন ভাবেই কাম্য নয়।

তিনি লেখেন, সেদিনের যাত্রী হয়রানির ঘটনায় জড়িত দুই কর্মকর্তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে, এই জন্য সরকারকে ধন্যবাদ। একই সঙ্গে বিমানবন্দরে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে উগ্র আচরণ এবং সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় আখতারুজ্জামান কেও আটক করেছে ডিবি।

জিওপির এই মুখপাত্র লেখেন, এই আখতারুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন কে বলেছিলো রাজাকারদের আন্দোলন। তার বলার ধরণ বরাবরই উগ্র। তখনকার ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। জুলাই গণঅভ্যুত্থান কে রাজাকারদের আন্দোলন বলা সেই আওয়ামী বয়ানকারী আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার পর মনে হচ্ছে পবিত্র হয়ে গেছে, যদিও জামায়াতের নীতি এমন যে যত খারাপ লোকই হোক তাদের দলে যোগ দিলে সব জায়েজ।

জামায়াত আমির আখতারুজ্জামানকে জামায়াতে যোগদানের সুযোগ করে দেন অভিযোগ জানিয়ে তিনি লেখেন, এই আখতারুজ্জামান জামায়াতের আমীরের হাত ধরে দলে যোগ দিয়ে জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে সামনের সারিতে বসে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতো।

জামায়াতের নিঃশর্ত মুক্তি চাওয়া প্রসঙ্গে আবু হানিফ বলেন, আখতারুজ্জামান কে আটকের পর বিভিন্ন জায়গায় তার মুক্তির দাবিতে প্রোগ্রাম করেছে জামায়াত। তবে ইন্টারেস্টিং বিষয় হলো নিরপেক্ষ জামাতিরা প্রশ্ন তুলছে, মিডিয়া কিভাবে আখতারুজ্জামান জামায়াতের নেতা বলে। তাদের উদ্দেশ্য একটা কথা বলবো, এই আখতারুজ্জামানের জুলাই আন্দোলনের সময়ের বক্তব্য এবং বিভিন্ন সময় তার বক্তব্য গুলো ভালো করে খেয়াল করলেই বুঝবেন, আখতারুজ্জামান হচ্ছেন জামায়াতের আওয়ামীলীগ বিষয়ক সম্পাদক।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad