দেশের মানুষ নিরাপদে নেই: জামায়াত আমির

দেশের মানুষ নিরাপদে নেই: জামায়াত আমির

প্রথম ডেস্ক

০৩/১০/২০২৬ ১৭:০০:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, আল্লাহর কালামের দিকে মানুষকে ডাকার, প্রিয় নবীর আমলের দিকে মানুষকে ডাকার, এটা করার আগে অবশ্যই আত্মপর্যালোচনা করতে হবে। আজকের তাফসীরের চেয়ারে বসার আগে কোন কথাটা বললে আপনার আমলের সঙ্গে মিল থাকবে, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এমন কোনো কথা বলা যাবে না, ভালো হলেও না, যে আমল আপনি করেন না। আগে আপনাকে আমল করতে হবে। তারপরে আপনার অধিকার বর্তাবে আরেকজনকে ডাকা।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে পর্যালোচনা আমাদের বাধ্যতামূলক। সামষ্টিকভাবে দেশে মাদরাসা আছে, খানকা আছে, মারকাজ আছে, আলিয়া আছে, কওমি আছে। এই জায়গাগুলোতে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে স্কুলে বেশি আছে, কলেজে বেশি আছে, ইউনিভার্সিটিতে বেশি আছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহায় দিয়ে বলি, ওগুলোর সঙ্গে তুলনা করবেন না। ওগুলো আমাদের আদর্শ না, যে আমরা ওগুলোর সঙ্গে তুলনা করব।

ডা. শফিকুর রহমান বলেন, দুই-একটি অঘটনের কারণে গোটা ওলামা সমাজকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। মাদরাসার শিক্ষা ব্যবস্থাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। কেন? এই কারণে যে সাদা কাপড়ে দাগ বেশি লাগে, তাই না? সমর্থন দিলে না, কেউ দেওয়ার কথা না। সাদা কাপড়ে দাগ বেশি লাগে না, দাগ বেশি ভাসে, দেখা যায়। অল্প হলেও দেখা যায়।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad