শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা ৫শ ঘনফুট বালু জব্দ
Led Bottom Ad

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা ৫শ ঘনফুট বালু জব্দ

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৬/০৮/২০২৫ ১৬:১৪:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন এর নেতৃত্বে উপজেলার সিন্দুরখান ইউনিয়নসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। 


এসময় উপজেলাধীন অইজারাকৃত বালু মহালসমূহে অভিযান পরিচালনা করে আনুমানিক ৫শ ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর একটি টিম। 


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। 


এলাকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকার কথা জানান তিনি। ইউএনও আরো বলেন, কিছু দিন আগে বালু উত্তোলনের সম্ভাব্য স্থানে আমরা লাল পতাকা লাগিয়ে বাঁশের ব্যারিকেডের মাধ্যমে ট্রাক চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। নদী, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা এবং কৃষি জমি সুরক্ষার স্বার্থে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ মেনে চলার জন্য উপজেলার সব জনসাধারণকে অনুরোধ করেছেন ইউএনও।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad