হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন স্থগিত, ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত
Led Bottom Ad

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন স্থগিত, ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

২৯/০৮/২০২৫ ১৬:৩৯:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। একই সঙ্গে ভোটার তালিকার অসঙ্গতি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ২টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী দুই দিনের মধ্যে তারেক রহমান সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।


দুপুর আড়াইটা থেকে রাত ২টা পর্যন্ত গুলশান কার্যালয়ে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়কদের নিয়ে দুই দফা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র। আগামী রোববার জেলা বিএনপি ভোটার তালিকা নিয়ে বৈঠকে বসবে। তালিকায় আওয়ামী লীগের সদস্য বা অন্য কোনো অসঙ্গতি প্রমাণিত হলে নির্বাচন কমিশন তা সংশোধন করবে।


সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাম্মী আক্তার, সদস্য শেখ সুজাত এবং হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়করা।


হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম. ইসলাম তরফদার তনু বলেন, “সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন তারিখ ঘোষণা করবেন। এর মধ্যে ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad