রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক

প্রথম ডেস্ক

২৪/১০/২০২৬ ১৪:১৯:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের লক্ষ্যে এগিয়ে চলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার (২৩ অক্টোবর) আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে গোলের দেখা পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। এতে তার অফিশিয়াল ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৯৮২। 

তবে এই গোল নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। আল ফয়সালির বিপক্ষে আল নাসরের দ্বিতীয় গোলটি আসে ৪৯তম মিনিটে। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে উঁচুতে লাফিয়ে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। কিন্তু বলটিতে তার মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এরপর বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে জড়ায়। এরপরই চিরচেনা ‘সিউ’ উদ্‌যাপনে মেতে ওঠেন রোনালদো। 

সৌদি প্রো লিগ গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত করেছে। তাদের হিসাব অনুযায়ী, এটি তার ক্যারিয়ারের ৯৮২তম গোল। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১৮ গোল প্রয়োজন তার।

কিন্তু ফুটবলের পরিসংখ্যান-বিষয়ক বিশ্বস্ত প্রতিষ্ঠান অপ্টা গোলটিকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করেছে। ফলে আনুষ্ঠানিক গোল সংখ্যার এই পার্থক্য রোনালদোর মাইলফলকে পৌঁছানোর হিসাবেও প্রভাব ফেলতে পারে।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের গোল উদ্‌যাপনের একটি ছবি পোস্ট করেন রোনালদো। ক্যাপশনে লেখেন, ‘চলো এগিয়ে যাই!’ গোলটির স্বীকৃতি নিয়ে বিতর্ক থাকলেও মাঠে তার উদযাপনে সেই সংশয়ের কোনো ছাপ ছিল না।


পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad