শাহজালাল (রহ.) মাজারের ডেগে ‘আশার আলো’ শেখ হাসিনাকে নিয়ে চিঠি!

শাহজালাল (রহ.) মাজারের ডেগে ‘আশার আলো’ শেখ হাসিনাকে নিয়ে চিঠি!

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/১০/২০২৬ ১৪:০১:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহাসিক ডেগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে লিখিত একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে তাঁর সার্বিক সুস্থতা কামনার পাশাপাশি পুনরায় দেশের মানুষের মাঝে ফিরে আসার প্রার্থনা জানানো হয়েছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজার প্রাঙ্গণে পঞ্চম দফায় প্রকাশ্যে দানবাক্স ও মানতের ডেগের টাকা গণনাকালে এই ব্যতিক্রমী চিঠিটি পাওয়া যায় । চিঠির নিচে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের উল্লেখ রয়েছে, যা সাবেক এই প্রধানমন্ত্রীর ৮০তম জন্মদিনের তারিখ।

উদ্ধারকৃত চিঠিতে ঢাকা লালবাগ থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না নাম উল্লেখ করা হয়েছে। চিঠিতে লেখা রয়েছে:

‘আসসালামু আলাইকুম। আমি লালবাগ থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাঁকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।

উল্লেখ্য, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে গঠিত তদারকি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে নিয়মিত বিরতিতে প্রকাশ্যে অর্থ গণনা করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটির নির্দেশনামা অনুযায়ী, প্রাপ্ত দানের ৩৫ শতাংশ টাকা উন্নয়নমূলক কাজে এবং বাকি ৬৫ শতাংশ টাকা দৈনন্দিন পরিচালনা ও বেতন-ভাতায় ব্যবহৃত হচ্ছে।

শাহজালাল (রহ.) মাজারের ঐতিহ্যবাহী ডেগ ও দানবাক্সগুলোতে নিয়মিতভাবে নগদ অর্থ ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের নানা আকুতি সংবলিত এমন চিঠি পাওয়ার ঘটনা স্থানীয় ও মাজার প্রাঙ্গণে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad