শাল্লায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্মতিথি উদযাপন
সুনামগঞ্জের শাল্লায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম তিথি উৎসব পালন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার ডুমরা গ্রামে শ্রী শ্রী গোসাই আখড়ায় এ উপলক্ষ্যে ভোররাত ৩.৩০ মিনিটে নগর পরিক্রমার মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথি শুরু হয়। পরে ৫.৩৯মিনিটে ভোরের প্রার্থনা, ৭.৩৫মিনিটে ১৩৮টি মোমবাতি প্রজ্জলমের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মলগ্ন ঘোষণা করা হয় ।
২য় অধিবেশেনে ভক্তি মুলক গানের অনুষ্ঠানের শুরু হয়। এ-সময় এলাকার অনেক স্থানীয় শিল্পী উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন। দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঋত্বিক অনির্বাস চৌধুরী, সস্তায়নী অভিমান্য দাশ,সস্তায়নী রনধীর সরকার বাবুল,সস্তায়নী কবীন্দ্র দাশ,সস্তায়নী নৃপেন্দ্র দাশ,ব্রজেশ চৌধুরী, অজিত তালুকদার, জ্যোতিষ তালুকদার বাদল,যোগেশ চন্দ্র দাশ,সঞ্জয় চৌধুরী, বিজয় দাশ,প্রনতোষ দাশ,বরুণ দাশ,নির্মল দাশ, রাজন রায়,শরবরী মজুমদার সহ এলাকার ধর্ম পরায়ন বক্তি গন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: