বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হবিগঞ্জে দুই গ্রুপের পৃথক র‌্যালি
Led Bottom Ad

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হবিগঞ্জে দুই গ্রুপের পৃথক র‌্যালি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০১/০৯/২০২৫ ২১:০৮:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে র‌্যালী করেছে। কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি কে গউছের (একাংশ) নের্ত্বত্বে দুপুর ১ টায় ঈদগাহ এবং কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সহ- সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি শাম্মী আক্তারের নেতৃতাধীন (একাংশ) বিকাল ৫ স্থানীয় নিমতলা থেকে র‌্যালী বের করে। দুই গ্রুপের র‌্যালী উপলক্ষে শহরে দিনভর ছিল মিছিল আর মিছিল। হবিগঞ্জ যেন এক মিছিলের শহর পরিণত হয়। 

আজ সোমবার দুপুর ১ টায় কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি কে গউছের (একাংশের) আয়োজনে র‌্যালিটি হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। এর আগে সকাল ১০ টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঈদগাহে জড়ো হন। সেখান থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরীবাজারে গিয়ে শেষ হয় এবং এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 


র‌্যালিতে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগন প্রমুখ।


সমাবেশে ডা. সাখাওয়াত হাসান জীবন প্রচণ্ড খরতাপ উপেক্ষা করে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশ নেয়ার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

অপরদিকে, জি কে গউছের নেতৃতাধীনের অংশের র‌্যালী শেষ না হতেই শুরু হয় শাম্মীর নেতৃতাধীন অংশের খন্ড খন্ড মিছিল জড়ো হতে থাকে নিমতলায়। বিকাল ৫ টায় সেখান থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরীবাজারে গিয়ে শেষ হয়। 


র‌্যালীতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির নিবার্হী সদস্য, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি শেখ সুজাত, যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, যুগ্ম আহবায়ক ডাঃ আহমদুর রহমান আব্দাল, যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম , যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। র‌্যালীপূর্বক সমাবেশে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সহ- সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি শাম্মী আক্তার বলেন- জিয়াউর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশ স্বাধীন হত না। যার জন্ম না হলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। জিয়াউর রহমান যে দলের প্রতিষ্ঠা করেছিলেন, সেই দল আজকে হাটি হাটি পা পা করে যৌবনে পদার্পন করেছে। সেই দলের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। 


বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনঃরুদ্ধারের জন্য আমাদের প্রিয়  অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমরা লড়াই করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। খুনী হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আমরা কি আমাদের অধিকার ফিরে পেয়েছি? পাইনি। সেই অধিকার ফিরে পেতে দেশনেতা তারেক রহমানে নেতৃত্বে  আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অন্তর্র্বতীকালীন সরকার জাতির ঘাড়ে সওয়ার হয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কোন উপযুক্ত কিছু আমরা দেখতে পাচ্ছি না। 


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad