কুলাউড়ায় ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা
Led Bottom Ad

অবৈধভাবে বালু উত্তোলন

কুলাউড়ায় ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০২/০৯/২০২৫ ২০:৩৭:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


জানা যায়, উপজেলার মনু নদীর সালন ব্রিজের নিচে ইজারার নির্ধারিত স্থানের বাইরে এবং ব্রিজের ১ কিলোমিটারের ভেতরে বালু উত্তোলন চলছিলো। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালান। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ইজারাদারের পক্ষে মো. সৈকতকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম জানান, বালু উত্তোলনের স্থাপনাগুলো নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত স্থানের বাইরে বালু উত্তোলন করা আইনত দণ্ডনীয় অপরাধ। আগামীতেও এ রকম অভিযান অব্যাহত থাকবে।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad