বহিষ্কারের কারণ জানতে চান মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মামনুন
Led Bottom Ad

বহিষ্কারের কারণ জানতে চান মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মামনুন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৩/০৯/২০২৫ ১৮:০৪:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ও মৌলভীবাজার জেলা শাখা থেকে স্থায়ী বহিষ্কার হওয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামনুন বলেছেন, তাকে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই বাহিস্কারাদেশের কারণ জানতে চেয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) মৌলভীবাজারে স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি মত বিনিময় সভার আয়োজন করেন। এ সময় তিনি বহিষ্কারের পেছনের ঘটনা তুলে ধরে সত্য উদঘাটনের আহ্বান জানান।


মত বিনিময় সভায় মামুন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। আমাকে কারণ দর্শানোর বা আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি ও অন্যায় সিদ্ধান্ত।”তিনি অভিযোগ করেন,সংগঠনের নিয়ম ভঙ্গ করে হঠাৎ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সাংগঠনিক টিমের প্রধান ডা. জাহিদুল কবিরসহ আরও কতেক একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। তাদের অসাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।


মামুনুন ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে স্বেচ্ছাসেবক দল জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন। পতিত শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সব আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছেন। মামলার কারাভোগের শিকার হন।


মামনুন বলেন,“আমার বহিষ্কার নেতাকর্মীদের মাঝে গভীর হতাশা তৈরি করেছে। আমি এই অবিচারের বিচার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছে দিলাম। আশা করি তিনি সঠিক তদন্ত করে সত্য উদঘাটন করবেন।” See less


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad