তাহিরপুরে বিএনপি'র ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী পালিত
Led Bottom Ad

তাহিরপুরে বিএনপি'র ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৩/০৯/২০২৫ ২০:০৫:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যথা রীতি অনুসরণের মধ্যে দিয়ে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সভায় উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া সভাপতিত্বে যুগ্ম আহবায়ক জুনাব আলী (চেয়ারম্যান) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয়  কৃষক দলের সহ সাঃ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য সুনামগঞ্জ ১আসনের সম্ভ্যাব্য সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,যুগ্ম আহবায়ক রাখাব উদ্দিন, যুগ্ম আহবায়ক আবুল হুদা, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, উপজেলা ছাত্র দলের সভাপতি রাসেল আহমেদ প্রমুখ। 


এছাড়াও অনুষ্ঠানে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad