তাহিরপুরে মাহারাম নদী থেকে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড
Led Bottom Ad

তাহিরপুরে মাহারাম নদী থেকে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৪/০৯/২০২৫ ১৪:২২:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেঁষা নদীর উপশাখা মাহারাম নদী(শান্তি পুর নদী) থেকে অবৈধ ভাবে বালু কর্তন ও পরিবহন কালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায়, বালু বুঝাই নৌকাসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ।  


পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে জানা যায়, গতকাল( ৩সেপ্টেম্বর) রাত দুই টার সময় বালু খেকোরা নৌকা লোড করে নিয়ে যাওয়ার সময়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল গুদারা ঘাট এলাকায় তাদেরকে আটক করে পুলিশ  জনতা। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত আসামীদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১২ (বারো) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আটককৃত নৌকা ও বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ প্রদান করা হয়।


দন্ডপ্রাপ্তরা,, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের মুসা মিয়ার ছেলে ফারুক মিয়া(২৫) একই গ্রামের কিতাব আলীর ছেলে  সাদ্দাম হোসেন(২৫) এবং সুজাত মিয়া(২৩)।


তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) কর্মকর্তা শাহরুখ আলম শান্তনু এ র সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad