দিরাইয়ে শিশু ধর্ষণ মামলায় আসামী গ্রেপ্তার
সুনামগঞ্জের দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী ইমরান (১৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫সেপ্টেম্বর) রাতে দিরাই পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সে উপজেলার ধনপুর গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।
জানা যায়, গত ১৪ আগস্ট বিকেলে উপজেলার চরনারচর ইউনিয়নের একটি গ্রামে অভিযুক্ত ইমরান তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে প্রতিবেশী বাড়ির শিশু মেয়েকে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দিয়ে ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। গুরুতর আহত শিশুটিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন। ওই মামলার আসামী ইমরানকে শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে দিরাই পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ৪ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী ইমরানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: