দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
Led Bottom Ad

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৬/০৯/২০২৫ ১৮:৩২:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ’র সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিন, সদর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা একরামুল হক ও শিক্ষক আল আমিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হুসাইন আহমেদ এবং স্বাগত বক্তব্য রাখেন মাওলানা জিয়া উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় আলেম-ওলামা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসমগ বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহিমান্বিত জীবন, আদর্শ ও শিক্ষা তুলে ধরে তা বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad