মাধবপুরে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
Led Bottom Ad

মাধবপুরে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৭/০৯/২০২৫ ১৬:৪৮:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে “বৃক্ষ রোপণ কর্মসূচী-২০২৫” এর উদ্বোধন করা হয়েছে। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচীর মাধ্যমে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচীর উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মো. মঈনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম এবং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল প্রমুখ।

উদ্বোধনী দিনে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুইশো তালের চারা এবং ২ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad