সুনামগঞ্জে শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
Led Bottom Ad

সুনামগঞ্জে শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

০৭/০৯/২০২৫ ১৭:০৬:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার সবকটি উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা মোহাম্মদ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এসময় আরও উপস্থিত ছিলেন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির, শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের মেজর রাফাত, আনসার ও ভিডিপির উপ-পরিচালক রুবায়েত বিন সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, র‌্যাব সুনামগঞ্জ সিপিসি-৩ এর ডিএডি ফারুক আহমদ, শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল রায়সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— পূজার আগেই পৌরসভার ভাঙাচোরা ও খানাখন্দ সড়ক সংস্কার, পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সীমান্ত ও হাওর এলাকার মণ্ডপে বিশেষ নজরদারি, মাদক ও উচ্ছৃঙ্খল গান-বাজনা (ডিজে সাউন্ড) নিয়ন্ত্রণ, মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের সহায়তা নিশ্চিতকরণ, পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখা।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রশাসন পূজা উদযাপন কমিটির দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তিনি আরও জানান, জেলার প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে যেকোনো সংকট ও প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad