বৈধ কাগজপত্র ছাড়াই চিকিৎসা কার্যক্রম, নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড
Led Bottom Ad

বৈধ কাগজপত্র ছাড়াই চিকিৎসা কার্যক্রম, নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৭/০৯/২০২৫ ২০:৪৩:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নবীগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অপরাধে এক চিকিৎসককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার( ৭ সেপ্টেম্বর) শহরের হাসপাতাল রোডে দেব নাথ ফার্মেসীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া ডাক্তার কাজল নাথ (৫২) কে আটক করেন।অভিযানে কালে বৈধ কাগজপত্র ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার প্রেমানন্দ নাথের ছেলে। 


স্থানীয়রা জানান,অতীতেও একাধিকবার তিনি ভুয়া ডাক্তার পরিচয়ে ধরা পড়ে জেল-জরিমানা ভোগ করেছেন। অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. রাশেদ খান ও স্যানিটারি অফিসার আমজাদ হোসেন।


নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন,অবৈধভাবে চিকিৎসা দেওয়ার মাধ্যমে মানুষের জীবন নিয়ে খেলা করার সুযোগ কাউকেই দেওয়া হবে না। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad