জাউয়াবাজারে মিলন
যথাসময়ে জাতীয় নির্বাচন হবে, অযৌক্তিক দাবি জনগণ মানবে না
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “যারা নির্বাচনকে ভয় পায়, তারাই নির্বাচন পেছানো কিংবা অযৌক্তিক সংস্কারের মতো দাবি তোলে। কিন্তু বাংলাদেশের জনগণ কোনো অযৌক্তিক দাবি মেনে নেবে না। জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।”
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ছাতকের জাউয়াবাজারে ইউনিয়ন বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ শেষে রয়েল কনভেনশন হলে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কলিম উদ্দিন মিলন আরও বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ। বিএনপির আন্দোলনকে দমানো যাবে না।”
জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং আব্দুল মুক্তাদির আলমগীর ও সেলিম আহমেদের যৌথ পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, শাহ সফিকুল আলম মতি প্রমুখ। বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল আলম, আব্দুর রহমান ও রিজ্জাদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রহিম মেম্বার। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাজ্জাদুর রহমান।
কর্মীসভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: