তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ১৭ জন
Led Bottom Ad

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ১৭ জন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৮/০৯/২০২৫ ০০:৩১:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও ছড়ায় অবৈধভাবে  বালু উত্তোলন ও পরিবহনের সময় ১৭ জনকে আটক করেছে প্রশাসন।


রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মাটিয়ান হাওর ও কলাগাঁও ছড়ায়, নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান মানিক এর নেতৃত্ব সঙ্গীয় পুলিশ ও আনসার বাহিনীর  যৌথ অভিযানে ২টি নৌকা বালুসহ ১৭জনকে আটক করা হয়।  


পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক, ভ্রাম্যমান আদালত বসিয়ে, আটক কৃত  আসামিদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।আর ১জনের অপ্রাপ্ত বয়স হওয়ায়, মুচলেকা নিয়ে  অভিভাবকের  জিম্মায় প্রদান করা হয়। আটককৃত নৌকা এবং বালি পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত  তাহিরপুর থানার ওসি  এর জিম্মায় প্রদান করা হয়।


দন্ডপ্রাপ্ত আসামিরা, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জামাল পুর গ্রামের মৃত আব্দুল আজিদ এর ছেলে মোশাহিদ (২৫), মোঃ সাজিনূর এর ছেলে  মোঃ ইজাজুল (১৯), মৃত মহিউদ্দিন এর ছেলে  মোঃ আজিম উল্লাহ (২৩),  আতাবুর রহমান এর ছেলে মোঃ রুবেল মিয়া (২২), মৃত মোঃ হালু মিয়ার ছেলে হেলামিন (২৪), মোঃ সামসুল নূর এর ছেলে মোঃ খসরু (২৩), আসাদ নূর'র ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৪) আসাদ নূর এর ছেলে মোঃ কবির হোসেন (৩০) মোঃ জমির হোসেন এর ছেলে  মোঃ হোসাইন (২৯)মর্তুজ আলী'র ছেলে  সাগর (১৯), মোঃ আসাদ নূর এর ছেলে  মোঃ এবাদুল (১৯)মোঃ আতাউল রহমান এর ছেলে  মোঃ জুবায়েল (১৯) ফালু মিয়ার ছেলে আমিন (২২),মোঃ আরজ আলীর ছেলে  মোঃ আবিদ নূর (১৯), মোঃ আঃ আলীর ছেলে  মোঃ সাজারুল হোসেন (২০) অপর দিকে  একই ঠিকানার বাঁশতলা গ্রামের মোঃ রঙ্গু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৫)।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেন।


এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন,আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad