ছাতকে নৌ পুলিশের অভিযানে আটক ১
Led Bottom Ad

অবৈধ ভাবে বালু উত্তোলন

ছাতকে নৌ পুলিশের অভিযানে আটক ১

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৮/০৯/২০২৫ ১৪:২৭:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে নৌ পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একজনকে আটক, একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ এবং ২ হাজার ৬০০ ঘনফুট বালু উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর রাত ৪টা ১৫ মিনিটে কোম্পানীগঞ্জ উপজেলার লামলীগাঁও ও বুড়িডহর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন।

আটক ব্যক্তির নাম মো. সোহাগ (২৫)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিঝুড়ি গ্রামের আবুল কালামের ছেলে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে ইঞ্জিনচালিত স্টিলের তৈরি একটি নৌকা ও বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা ( মামলা নং-০৭, তারিখ: ০৮/০৯/২০২৫) দায়ের করেছেন। মামলাটি বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১৫(১) অনুযায়ী রুজু করা হয়েছে। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad