নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন,তাহিরপুরে ৩ জনের কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ১টি নৌকাসহ ৩জনকে আটক করে প্রশাসন। এরপর মোবাইল কোর্ট বসিয়ে, ৩জনকে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয় ।
সোমবার( ৮ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার শান্তিপূর নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন হচ্ছে এমন সংবাদ পেয়ে, থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে ৩জনকে আটক করা হয়।
মোবাইল কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান মানিক।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে তাহের মিয়া (২০)। অন্য আরেক জন জেলা ও উপজেলা একই,বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট গ্রামের কাদির মিয়ার ছেলে বিজয় আহমদ (২৪), অপর আরেক জন একই ঠিকানার সদর ইউনিয়নের টেকাটুকার গ্রামের মৃত আবু তাহের এর ছেলে নজির আহমদ (২৬)।
তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চলমান থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: