জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির আওতায়
তাহিরপুরে ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপ কর্মশালা
সুনামগঞ্জের তাহিরপুরে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় ব্র্যাকের উদ্যোগে ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার এস এম তরিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিশ্বনাথ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল ইসলাম, তাহিরপুর থানার এসআই নাজমুল হাসান, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ ফরিদ, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শাহ আলম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার শাহ আলম এবং স্থানীয় সাংবাদিক রুকন উদ্দিন ও শওকত হাসান।
কর্মশালায় উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩ জন ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপ সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রান্তিক পর্যায়ে দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জনগণের কাছে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়ার বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া নাগরিক প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মুক্ত আলোচনায় দুর্যোগ মোকাবিলায় বিদ্যমান সমস্যা এবং তার যৌক্তিক সমাধান নিয়ে মতবিনিময় করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: