জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার
Led Bottom Ad

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

০৯/০৯/২০২৫ ১৬:৫৬:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার এক আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই মো. আল-আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই নুর উদ্দিন আহমেদ, এসআই হাদী আব্দুল্লাহ, এসআই রিফাত সিকদার, এএসআই আলী আকবর ও এএসআই ভানু লাল রায়সহ একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পৌর এলাকার পৌরপয়েন্ট থেকে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের মহিষাকোনা গ্রামের আব্দুল জলালের ছেলে মো. সোহেল মিয়া (৪২)-কে নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়। এ ছাড়া উপজেলার রসুলপুর গ্রামের মৃত আঞ্জব উল্লাহর ছেলে মো. ছানু মিয়া (৫৫) এবং পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের মৃত ইছাক উল্লাহর ছেলে মো. তছকির মিয়া (৬৫)-কে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আটক করে পুলিশ।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, “নিয়মিত মামলার এক আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad