অবৈধভাবে বালু উত্তোলন : মাধবপুরে অর্থদণ্ডসহ ২ টি ড্রেজার জব্দ
Led Bottom Ad

অবৈধভাবে বালু উত্তোলন : মাধবপুরে অর্থদণ্ডসহ ২ টি ড্রেজার জব্দ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১১/০৯/২০২৫ ১৭:৩০:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগন্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে রনি মিয়া নামে এক ব্যাক্তি কে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। আজ (বৃহস্পতিবার) দুপুরে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মুজিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চৌমুহনী ইউনিয়নের অলিপুর - মহাব্বতপুর এলাকায় একটি অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নওয়াগাও গ্রামের রনি মিয়া নামে এক ব্যাক্তি কে ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও অর্থ আদায় করেন।


একইদিনে ভ্রাম্যমান আদালত তুলশীপুর এলাকায় অভিযান চালিয়ে ২ টি ড্রেজার ও পাইপ জব্দ ও ১ টি ড্রেজার বিকল করেন। অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মনতলা ও  কাশিমপুর পুলিশ ফাঁড়ির একটি টীম উপস্থিত ছিলেন।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad